বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখার আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করেছে।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি।।


শুক্রবার (১৫ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- মোঃ আসিফ হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে- পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন- হারুন অর রশিদ, এবং সহ-সভাপতি হিসেবে- মোঃ গোলাম রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে- তাসফিয়া তাবাসসুমকে দায়িত্ব দেওয়া হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক- মো: আল-আমিন, দপ্তর সম্পাদক- রাহিমুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক- মো: নাইমুর রহমান নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রায়হান মজুমদার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক- মো: আমিনুল ইসলাম জয়, ক্রীড়া সম্পাদক- শাহাবুর রহমান মাসনূন, ছাত্রী বিষয়ক সম্পাদক- রিপা সুলতানা, সমাজসেবা সম্পাদক- হাবিব শিকদার, পরিবেশ ও জলবায়ু সম্পাদক- মাহফুজ রৌদ্র, সাহিত্য সম্পাদক- শাহরিয়া ইমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- আইমান আহাদ।


এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে মোঃ জুবায়ের হোসেন, সাইফুল আল নোমান ও জিহাদ আহমেদ তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে সরকারি করণের দাবিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটির নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দাবিকে সামনে নিয়ে এসেছে।


নবনির্বাচিত সভাপতি মোঃ আসিফ হোসাইন বলেন, তেজগাঁও কলেজ সরকারি করণের দাবি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখার আন্দোলন-সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা সোচ্চার থাকবো এবং তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


এ ছাড়াও তেজগাঁও কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ দায়িত্ব প্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তেজগাঁও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন যৌক্তিক দাবিতে ও অধিকার আদায়ে ক্যাম্পাসে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে ক্যাম্পাসে সোচ্চার থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ