নোয়াখালীতে কোটি টাকার জিপে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

‎নোয়াখালীর চৌমুহনীতে একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করে।

‎​আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।

‎​পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা কক্সবাজার থেকে বিলাসবহুল কিয়া (KIA) জিপটির পেছনের দরজার ভেতর বিশেষভাবে গোপন কুঠুরি তৈরি করে ইয়াবাগুলো বহন করছিল। তল্লাশিকালে গাড়িটি থেকে ৪১টি প্যাকেটে ওই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

‎​নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন জানান, আটকদের মধ্যে মো. পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদক সিন্ডিকেট নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ