দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় পৌরশহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ বাড়ীতে বৃহস্পতিবার (২৭) আগষ্ট বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী ঝুলুন যাত্রা উৎসব সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঝুলন যাত্রা উৎসব ঘিরে এলাকার সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতি দেখা যায়। মন্দিরের পুরহিত রাধাকৃষ্ণের প্রতিমার সামনে পূজা আয়োজন সম্পন্ন করেন পরে ঢাক ঢোলের মাধ্যমে বিভিন্ন উপকরনাদির মধ্য দিয়ে নৃত্য করেন এবং নারীদের উলু ধ্বনি দিতে দেখা যায়। জগন্নাথ বাড়ী কমিটির লোকজন জানায় গত রবিবার থেকে ঝুলন উৎসব শুরু হয়েছে আগামী বৃহস্পতিবার উৎসবটি সমাপ্তি ঘটে রাতে সনাতনী ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ বাড়ি উদযাপন কমিটি সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, লাকসাম উপজেলা শাখা বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি রনজিত সাহা, সাধারণ বিশ^তম সাহা বিশু, সহ-সভাপতি অমূল্য বনিক, অসীম সাহা, প্রবীর দাস টেবলু, পার্থ রায় চৌধুরী, উত্তম সাহা বাচ্চু, অরুন দাশ, নিটোল সাহা প্রতুল সাহা, ম্যানেজার বিজন সাহা প্রমুখ।
জগন্নাথ বাড়ী কমিটির সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু বলেন, ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা হলো হিন্দু সনাতন ধর্ম ও বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ন ও আনন্দময় উৎসব, যা রাধা-কৃষ্ণের প্রেমলীলা স্মরণে পালিত হয়। আমরা প্রতিবছরের ন্যায় জগন্নাথ মন্দিরে উৎসবটি উদযাপিত করি। পুলিশ প্রশাসন ও স্থানীয় সনাতনী লোকজনের সহযোগিতা অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :