শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৯ মে) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।


পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশেই খেলছিল শারমিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ঝড়ের সময় হঠাৎ গাছ ভেঙে পড়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ