সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:


সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে এবং মেধা মূল্যায়নের লক্ষ্যে ‘হাজি আব্দুর সাত্তার ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ জন কৃতি ছাত্রছাত্রীর মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) পৌর ভাসানী মিলনায়তনে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।


পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। অনুষ্ঠানে জেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইদুজ্জামান বলেন, যেকোনো ভালো কাজের ভিত্তি শক্ত হলে তার সুফল দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী হয়।


এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ মহিদুল ইসলাম বলেন সিরাজগঞ্জে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকার সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাঃ সায়েদুজ্জামান।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মুহিদুল হাসান, খন্দকার মোাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বানিয়াগাতি সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ ও জেলা শিক্ষা অফিসার (অ.দা.)। সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা: আইরিন পারভীন।


আলোচনা পর্বের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় । পরবর্তীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ জন কৃতি ছাত্রছাত্রীর প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে হাজী আব্দুস সাত্তার সাহেব বলেন, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করলে যে কোন কাজেই সফলতা অর্জন করা সম্ভব । তিনি ছাত্র-ছাত্রীদের সৎ, নিষ্ঠার সাথে জীবনযাপন এবং পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান । তিনি ভবিষ্যতেও এ ধরনের সুন্দর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান তিনি চলমান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


সার্বিক ব্যবস্থাপনায় ছিল হাজি আব্দুর সাত্তার ফাউন্ডেশন। পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ