জাহাঙ্গীর আলম, সৌদি আরব (রিয়াদ) প্রতিনিধি।।
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় কারখানার বাহিরে সেলুনে চুল কাটতে যাওযায় হাবিব নামে এক শ্রমিক বেঁচে যান। সৌদি আরবের রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
রবিবার (৯ আগষ্ট) বাংলাদেশ সময় . সন্ধ্যা ৬ টা.এবং স্থানীয় সৌদি আরব সময় দুপুর ২টা থেকে ৩টার ভিতরে এ দুর্ঘনা ঘটে। সরেজমিনে জানাযায়, ওই কারখানাটি বাংলাদেশি ১৭ জন প্রবাসী কাজ করতেন তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন । বাকি ১ একজন হাবিবুর রহমান বলেন, তিনি চুল দাঁড়ি কাটাতে সেলুনে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না তাই তিনি বেঁচে গেছেন।
প্রাথমিকভাবে নিশ্চিত করা যায় নিহতদের ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায় একাধিক ইউনিয়ন এর মধ্যে একই গ্রামের চারজন। নাটোরের ২ জন বাগমারা থানার ১জন বলে জানান। রাত ৮ টায় দিক স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পরে রাত ১১ টায় সময় নিহতদের লাশ কিং সৌদ হসপিটালের মর্গে নেয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। সার্বিক সহযোগিতা করেন সায়েখ আফতাবউদ্দিন ফারুক।
আপনার মতামত লিখুন :