রামগতিতে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:-


লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপী যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের বেহুন্দী, লোতা এবং ৪৫০টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ডের রামগতি স্টেশন যৌথভাবে মেঘনা নদী ও এর শাখা খালসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।


উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, দেশীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন খাল-বিল, বাজার এবং পরিবহনে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় নিষিদ্ধ বেহুন্দী ও লোতা জাল। একই সাথে বিভিন্ন বাজারের দোকান ও পরিবহনকালে আটক করা হয় ৪৫০টি ক্ষতিকর চায়না দুয়ারী রিং জাল। পরে জব্দকৃত এসব জাল স্থানীয় কোস্ট গার্ডের আলেকজান্ডার কার্যালয় প্রাঙ্গণে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, পুলিশের সহায়তায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ