সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অবসর জনিত বিদায় সংবর্ধনা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, -- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন। প্রথমে পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে ছাত্রীদের মধ্য থেকে আবেগঘন শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাত্রীগণ বলেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ আইরিন পারভিন ছিলেন অভিভাবকের মত। উনার জ্ঞানগর্ভ দিক-নির্দেশনা প্রতিনিয়ত আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমরা দোয়া করি বাকিটা জীবন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রত্যাশা করছি । 


এ সময় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ আব্দুর রহিম সরকার, শ্রী রতন কুমার সরকার, মোছাঃ কামরুন নাহার, মোঃ জাহাঙ্গীর হাসান, রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস, তৈয়মুর হাসান, লিলি খাতুন প্রমুখ । অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইরিন পারভিন বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এই স্কুলেরই ছাত্রী ছিলাম আমি , লেখাপড়া শেষ করে সিরাজগঞ্জ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করি । 


এরপর চলে আসি সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে সর্বশেষ দায়িত্বে ছিলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে। দায়িত্ব পালন করতে গিয়ে, আমার সহকর্মী বৃন্দ, কোমলমতি প্রিয় ছাত্রী বৃন্দ সবার কাছে আমার একটাই চাওয়া, ভুলক্রমে আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। 


 আপনাদের ছেড়ে আমি চলে যাচ্ছি, এই মুহূর্তে আমি খুব কষ্ট পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাকি দিনগুলো সুস্থ সুন্দর রাখেন । আয়োজনে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দশম শ্রেণীর মেধাবী ছাত্রী "" জেবা তাহসিন দিপী"" ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ