তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাত আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মমিনুল ইসলাম, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:


ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা পরিবেষ্টিত চর মোজাম্মেলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্রসহ কুখ্যাত তিন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মেঘনার চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।


সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী চর মোজাম্মেলে এ বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি আভিযানিক দল। আটক ব্যক্তিরা হলেন— তজুমদ্দিনের মাওলানা কান্দি এলাকার আনিসুল হক মাঝির ছেলে আলমগীর মাঝি(৪১), একই এলাকার মৃত মিন্টু মাঝির ছেলে আব্বাস মাঝি (৪৬), তজুমদ্দিনের দড়ি চাদপুরের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর (৪৩)।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে সন্দেহভাজন ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ব্যবহৃত ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় এবং নদীপথের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ