মোংলায় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলা থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ১ কেজি গাজাসহ মোঃ ইমরান খান (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট, ২০২৬) সাড়ে ১১ টায় পরিচালিত এই অভিযানে মোংলা পোর্ট পৌরসভাস্থ জয় বাংলা সড়কে অবস্থিত আসামির নিজস্ব বসতঘর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। ধৃত ইমরান খান উক্ত এলাকার আবু সিদ্দিক খানের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয় বাংলা সড়কের ইমরান খানের বসতঘরে তল্লাশি অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 


১ কেজি গাজাসহ আসামিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার আদালতের মাধ্যমে জেলা জুতা পাঠানো হবে। মাদকমুক্ত সমাজ গঠনে মোংলা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ