সিরজগঞ্জে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এম আরিফুল ইসলাম, সলংগ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চড়িয়া সিআরবিসি বাজারে স্থানীয় জনতা কর্তৃক অবৈধ দখল উচ্ছেদকে কেন্দ্র করে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, জামায়াত নেতা আলী হাসানসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা থানার চড়িয়া সিআরবিসি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা আলী হাসান লিখিত বক্তব্যে বলেন, সলঙ্গা থানার চড়িয়া সিআরবিসি বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় আব্দুল হাকিম একটি হোটেল পরিচালনা করে আসছিলেন। সড়ক ও জনপথ বিভাগ থেকে স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তিনি তা সরিয়ে নেননি। পরে স্থানীয় জনতা ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়।


তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ ও বক্তব্য দেওয়া হয়েছে। তারা দাবি করেন, ওই অবৈধ দখল উচ্ছেদের ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নন। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমাদের সামাজিকভাবে সম্মানহানি হয়েছে। সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, আনোয়ার হোসেন সুরতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ