সিরাজগঞ্জ সদর চক-কোবদাস পাড়ায় সিনিয়র ও জুনিয়র একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।


“খেলাধুলায় মেতে থাকি, মাদক কে না বলি”—এই প্রতিপাদ্য কে, সামনে রেখে সিরাজগঞ্জে ৮০ ও ৯০ দশকের অভিজ্ঞ ও জনপ্রিয় খেলোয়াড়দের সঙ্গে বর্তমান প্রজন্মের উদীয়মান ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২-এর হার্ডপয়েন্ট মাঠে এই আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


চক-কোবদাসপাড়া হুন্ডাই প্রোজেক্ট মাঠ, সিকেপি ইয়াং জেনারেশন ক্লাব,সিরাজগঞ্জের আয়োজনে এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়ের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।


খেলার শুরু থেকেই সিনিয়র ও জুনিয়র দুই দলই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। একের পর এক আক্রমণ ও গোলের প্রচেষ্টায় মাঠের চারপাশে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। করতালি, উল্লাস আর খেলোয়াড়দের নৈপুণ্যে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।


খেলা দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের মধ্যে এ আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত সিনিয়র একাদশ ৪-৩ গোলে জুনিয়র একাদশের কাছে পরাজিত হয়। খেলা শেষে বিজয়ী জুনিয়র একাদশ ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম আল আমীন বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ তরুণদের ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তরুণদের সম্পৃক্ত করতে হবে, তাহলেই সমাজে তরুণ প্রজন্ম ভালোভাবে গড়ে উঠবে।


আয়োজক কমিটির পক্ষ থেকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয় বলেন, খেলাধুলা তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা জীবনকে সুন্দর করার পাশাপাশি একটি সুস্থ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠন করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।


তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজক, খেলোয়াড়, দর্শক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি এমন আয়োজন করার আহ্বান জানান তিনি।


এ সময় বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান আনিস, মোঃ আনোয়ার হোসেন বাবু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল মমিনসহ আয়োজক কমিটির সদস্য, চক-কোবদাসপাড়ার মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ