আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক আটক করেছে বিজিবি। গতকাল ১৭ জুলাই শুক্রবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শুক্রবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ অচিন্তপুর বিওপি,মনিপুর বিওপি,বড়গ্রাম বিওপি ও মোহনপুর বিওপির অভিযানিক দল ৪টি পৃথক পৃথক মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদকসহ ১জনকে আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৭ শত ৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৫০ পিস ইয়াবা ৫০বোতল ইস্কফ সিরাপ এবং ১শত ৪৩ বোতল যৌন উত্তেজক সিরাপ,যাঁর আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ৯৬ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানান সীমান্তে মাদক চোরাকারবারীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে।
মাদকদ্রব্য ও চোরাচালানী প্রতিরোধে বিজিবি'র নজরদারি বাড়ানো হয়েছে এবং গোপন সংবাদ ও সন্দেহভাজনভাবে মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্যের চোরাচালান ও আসামি আটক করতে সক্ষম হচ্ছে,আসামিদের থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে,এবং ভবিষ্যতেও ভারতীয় মাদক ও চোরাকারবারীদের প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :