মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কাজিপুর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৬ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিলেকশনের মাধ্যমে সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মতিউর রহমান মজনু নির্বাচিত হয়েছেন।
রবিবার, ( ২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদের হল রুমের, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, বাংলাদশ জাতীয়তাবাদী ওলামাদলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু'র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ আবুবকর সিদ্দিক এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬২ সিরাজগঞ্জ কাজিপুর ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা মহোদয় ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম এর অন্যতম সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুস সালাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ নূরনবী হোসাইন। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাজিপুর আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের সভাপতি মো: গোলাম মোস্তফা, শুপগাছা ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ দেলশাদ,নাটুয়ারপাড়া ইউনিয়ন সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, মনসুর নগর সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মজনু মিয়া। প্রধান অতিথি বলেন, বিএনপি ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আজকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আগামী দিনে বিএনপি দলের জন্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :