নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২৭ জন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎নোয়াখালীতে মাদকের ভয়াবহতা রোধ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ মোট ২৭ জনকে আটক ও তাদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎​বুধবার (১৯ আগস্ট ) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মিত মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎​মাদকসংক্রান্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ৩টি নিয়মিত মামলা দায়ের করেছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই অভিযানে মোট ২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎​নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই ধরনের কঠোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ