আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তার পাকাকরণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রকল্পের বাসিন্দারা।
বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তাটির বিষয়ে খয়েরবাড়ী ইউনিয়নের সাবেক ও বর্তমান প্যানেল চেয়ারম্যানকে জানানো হয় কিন্তু বাসিন্দাদের দূর্ভোগ নজরে এলেও তা আমলে নেওয়া হয়না।
তাঁরা জানান ফুলবাড়ী থেকে খয়েরবাড়ী সংযোগ সড়ক হতে বালুপাড়া আশ্রয়ন প্রকল্প প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সরকারি বরাদ্দে অন্যান্য রাস্তাগুলো সংস্কার করা হলেও আশ্রয়ন প্রকল্পের এই রাস্তাটির দিকে সুদৃষ্টি না দেওয়ায় বর্ষা মৌসুমে কাদা পানিতে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।
তাঁরা আরও জানান খয়েরবাড়ী বালুপাড়ার এই আশ্রয়ণ প্রকল্পটিতে আমরা যাঁরা ভূমিহীন মানুষ বসবাস করি অনেকে দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক ইজি বাইক চালক একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে অনেক সময় হাঁটু সমান কাদাপানি হওয়াই আমরা রিক্সা ভ্যান ইজিবাইক নিয়ে জীবীকা নির্বাহে বের হতে পারিনা সন্তানরাও কাদাপানি পেরিয়ে স্কুল মাদ্রাসায় যেতে পারেন না।
শুধু চলাচলের রাস্তা নয়,আশ্রয়ণ প্রকল্পের অভ্যন্তরেও রয়েছে পানি নিষ্কাশনের বড় ধরনের সমস্যা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে এডিস মশার বিস্তার ছড়ানোর আশঙ্কাসহ মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কাও দেখা দিয়েছে শিশু কিশোর বৃদ্ধের মাঝে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন খয়েরবাড়ী বালুপাড়ার এই আশ্রয়ণ প্রকল্পটিতে অধীকাংশ বাসিন্দা ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজ পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন আশ্রয়ন বাসিন্দারা যাঁর ফলে রাস্তা ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে তাঁদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি তাঁদের।
খয়েরবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জানান,ইতোপূর্বে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার এ বিষয়ে আবেদন দিয়েও কোন সুরাহা হয়নি। এমতাবস্থায় ২১ সেপ্টেম্বর সোমবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আবেদনপত্রে পৌর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পক্ষে ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী বালুপাড়া পৌর আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ,প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ এবং মসজিদ ও কবরস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান রাস্তাটি পাকাকরণ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে পাশাপাশি জীবিকা নির্বাহ শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে জানিয়ে ফুলবাড়ী উপজেলা আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন ভূমিহীন বাসিন্দারা।
আপনার মতামত লিখুন :