সিরাজগঞ্জে মনিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ী নিবাসী মরহুম মওলানা ওয়াজেদ আলী কাজী সাহেবের জ্যেষ্ঠ পুত্র এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্টর বড় ভাই মোঃ মনিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার বাদ জোহর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদে মরহুম মোঃ মনিরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।


জানাজার নামাজে আত্মীয়-স্বজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


জানাজায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার, ‘সুখ পাখি’র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।


এ সময় বক্তারা মরহুম মোঃ মনিরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। 


এদিকে মোঃ মনিরুল ইসলামের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার,গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে মোঃ মনিরুল ইসলাম স্ত্রী, তিন কন্যা, দুই বোন ও দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এবং মরহুমের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ