মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দিন (নবীর) আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে ১নং ধামাইনগর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ধামাইনগর বাজার, মমতাজ মোড় বাজার ও শালিয়াগাড়ী বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে রাত ৯টার দিকে গণসংযোগ শেষ করেন।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে তিনি কৃষক, তাঁতি, কুমার, জেলে, ব্যবসায়ী, দোকানদার, ধনী-গরিব, মা-বোন, বয়োজ্যেষ্ঠ মুরব্বি ও তরুণসহ সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিনয়ের সঙ্গে দোয়া প্রার্থনা করেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মোঃ নবীর উদ্দিন (নবীর) ইউনিয়নবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি আগামী দিনে ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :