দিনাজপুরের চিরিরবন্দরে নজরুল বর্ষ ২০২৬-পালন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুরের চিরিরবন্দরে ‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ ২০২৬ পালন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা।

‎

দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। ‎পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বাসিত ছিল শিক্ষার্থী অভিভাবক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


সনদ ও পুরস্কার ‎বিতরণ শেষে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ সাহিত্য সঙ্গীত পরিবেশন নীত্যসহ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধা সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি জাতীয় কবির প্রতি শ্রদ্ধা মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে। ‎নজরুলের সাহিত্য সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ