দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রতিবছরের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে বরইগাঁও, দূপচর, মজলিশপুর বৌদ্ধ বিহারে শনিবার (২৬ সেপ্টেম্বার) সকালে বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র মধু পূর্নিমা উৎসব উদযাপিত হয়েছে।
সরে জমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীগণ বিহার প্রাঙ্গণে এসে গৌতুম বুদ্ধের নিকট প্রার্থনা করেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি যেন থাকতে পারি। বিহার অধ্যক্ষ সূত্রে জানা যায়, মধু পূর্নিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ন ও ঐতিহাসিক ধর্মীয় উৎসব, যা প্রতিবছর ভাদ্র মাসের পূর্নিমা তিথিতে উদযাপিত হয়। এটি ভাদ্র পূর্নিমা নামেও পরিচিত। কৌশাম্বীয় ভিক্ষুদের কলহ মেটাতে না পেরে গৌতম বুদ্ধ যখন পারিলেয়্য (পারিলেয়া) অরন্যে একা বর্ষাবাস বর্ষাব্রত পালন করছিলেন, তখন বনের এক হস্তী (হাতি) ও একটি বানর পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বুদ্ধের সেবা করেছিল। হাতিটি বুদ্ধের জন্য ফলমূল সংগ্রহ করত এবং বানরটি তার দেখাদেখি সেবা করার সুযোগ খোঁজত।
বরইগাঁও ধর্মাঙ্কুর বৌদ্ধ মহা বিহার ঃ বিহার অধ্যক্ষ ও কমিটির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের এর পরিচালনায় শুভ মধু পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারী প্রিয়মোহন সিংহ, সর্দার নৃপেন্ত্র সিংহ, উদযাপন কমিটির সেক্রেটারী মৃদুল কান্তি সিংহ, ব্যবসায়ী শ্যামল সিংহ, মাষ্টার সুব্রত সিংহ প্রমুখ। শুভ মধু পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে।
মজলিশপুর ধম্মাংকুর বৌদ্ধ বিহার ঃ অধ্যক্ষ ও কমিটির সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথের এর পরিচালনায় শুভ মধু পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারী মাষ্টার সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ উজ¦ল সিংহ প্রমুখ।
দূপচর তক্ষশীলা বৌদ্ধ বিহার ঃ বিহার সভাপতি ও অধ্যক্ষ সাধন প্রিয় থের পরিচালনায় মধু পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- বিহার কার্যকরী কমিটি সভাপতি বাদল সিংহ, সেক্রেটারী চঞ্চল সিংহ, উপদেষ্টা আর.কে সিংহ সহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :