মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। ২০১৮ সালের বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাগুড়াডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আকমল হোসেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিচার দাবি করা হয়েছিল।
উল্লাপাড়া মডেল থানার এসআই আব্দুল হালিম বলেন, ২০১৮ সালের বিএনপি অফিস পোড়ানোর মামলায় আকমল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আকমল হোসেনকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :