বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের প্রবীণ সদস্যদের বয়স্ক ভাতা প্রদান


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ জমির হোসেন,বেনাপোল (যশোর) প্রতিনিধি


বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ২৫ বছর ভর্তি সদস্য বয়স পূর্তি উপলক্ষে প্রবীণ সদস্যদের সম্মাননা ও সহায়তা স্বরূপ এককালীন বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। ​রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বয়স্ক ভাতা প্রাপ্ত প্রবীণ সদস্যদের হাতে ভাতার অর্থ তুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায় হিসেবে সদস্য নম্বর ৩৮৮ থেকে ৪৭৪ পর্যন্ত প্রবীণ সদস্যদের মধ্যে এই এককালীন বয়স্ক ভাতা বিতরণ করা হয়।


​অনুষ্ঠানে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রবীণ সদস্যদের হাতে এই সুবিধা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. আব্দুস সবুর শেখ, সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান বনি, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক মো. শাকিরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. আসানুর রহমান, দপ্তর সম্পাদক রানা আহমেদ, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো. রায়হান সিদ্দিকী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফয়সাল, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. শহিদুল আলম, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার, কার্গো বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. সজিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সনি, ব্যাংক বিষয়ক সম্পাদক মো. হায়দার আলী, এবং রপ্তানি বিষয়ক সম্পাদক মো. রকি মাহমুদ লিটন।


​এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য-১ মো. রেদওয়ানুল ইসলাম সীমান্ত, সদস্য-২ মো. মাহাবুর রুবেল, সদস্য-৩ মো. সাগর হোসেন এবং সদস্য-৪ মো. জসীম উদ্দীন।


​ভাতা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "সংগঠনের দীর্ঘ পথচলায় প্রবীণ সদস্যদের অবদান অনস্বীকার্য। প্রবীণ সদস্যরা তাঁদের জীবনের মূল্যবান সময় ও শ্রম দিয়ে স্টাফ এসোসিয়েশনকে আজকের এই সুদৃঢ় অবস্থানে এনে দাঁড় করিয়েছেন। জীবনের বয়সের ভারে এবং ২৫ বছরের সদস্য পদ পূর্তিতে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য। আজ প্রবীণ সদস্যদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সংগঠনের কল্যাণে প্রবীণদের এই অবদান এসোসিয়েশন সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখবে। ভবিষ্যতেও সদস্যদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"


​বয়স্ক ভাতা গ্রহণকালে প্রবীণ সদস্যরা সংগঠনের এই সামাজিক ও কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ