সিরাজগঞ্জে নিউটিশন স্মার্ট কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ জেলায় Nutrition Smart community (NSC) প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। 


Welthungerhilfe (WHH) Bangladesh এর সহযোগী প্রতিষ্ঠান Friends in Village Development Bangladesh (FIVDB) এবং WAVE Foundation এর উদ্যোগে-  Nutrition Smart Community (NSC) প্রকল্পের আওতায়- বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২০২৬) বেলা সাড়ে১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের  শহীদ এ, কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে সকালে এই  প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক  মোঃ আমিনুল ইসলাম। উক্ত কর্মশালায়  সভাপতিত্ব করেন, Livelihood Enhancement, Programme, Friends in Village Develpment Bangladesh (FIVDB) সিনিয়র মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, ও কর্মশালার উদ্দেশ্য উপস্থাপনা করেন, Welthungerhie Bangladesh এর Head of Project - Food Systems, Faisal Ahmed.


উক্ত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক  মোঃ আমিনুল ইসলাম । বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ) মুহাম্মদ শাহাদাত হুসেইন,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ, কে, এম, মনজুরে মাওলা, উপ-পরিচালকের কার্যালয়  মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের  উপপরিচালক  কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশন এর উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর (এম,ও) ডাঃ উম্মে হাবিবা প্রমুখ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ (মামুন খান। 


সিরাজগঞ্জ কর্মশালায় সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, Friends in Village Development Bangladesh (FIVDB) এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এবং সিরাজগঞ্জ জেলায় Friends in Village Development Bangladesh (FIVDB) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় WAVE Foundation বাস্তবায়ন করছে। কর্মশালায় Nutrition Smart Community (NSC) প্রকল্পের সার্বিক কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন মোঃ ইব্রাহীম কাদির, প্রকল্প ব্যবস্থাপক, NSC প্রজেক্ট, এফআইভিডিবি। 


পাশাপাশি প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশীজনদের মধ্যে সমন্বিত ধারনা তৈরী, মতবিনিময় এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে পারস্পারিক সহযোগীতা ও সমন্বয় জোরদারের উপর গুরুতারোপ করা হয়। কর্মশালায় অংশগ্রহনকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগীতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ