ডিবি পুলিশের অভিযান, নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎​নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

‎​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের ওসি মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সুধারাম থানার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে তাদের আটক করে।

‎​আটককৃত কিশোররা হলো নাদিমুল হক (১৬), শরিফুল ইসলাম নাবিল (১৬), ইয়াসিন আরাফাত রাফি (১৫), নাজমুল হুদা সিয়াম (১৫), আব্দুল কাদের জিলানী (১৬) এরা সবাই সুধারাম থানার বাসিন্দা। এছাড়া বেগমগঞ্জ থানার বাসিন্দা মাহবুর রহমান (১৭) ও মোঃ শ্রাবণ (১৭) কেও আটক করা হয়েছে।

‎​এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং সংস্কৃতি দমনে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ