আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে এক প্রসূতির সিজার অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে শুক্রবার ৩ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৩টার সময় সিজারের জন্য সমেজা খাতুন নামে এক প্রসূতিকে ভর্তি করা হয়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় সিজার অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি সমেজা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সমেজা খাতুন(২৫)দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। নিহত সমেজা খাতুনের পরিবারের সদস্যদের অভিযোগ ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
অপারেশনের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম এই ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায় এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :