দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক যৌথ অভিযানে বিপুল পরিমাণ সাপের বিষসহ চারজন সক্রিয় সদস্য আটক।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ্ আল মঈন হাসানের নেতৃত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চিরির বন্দর উপজেলায় র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে সাপের বিষসহ চারজন পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন চিরির বন্দর উপজেলার দামুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মোঃ সালাউদ্দিন সান্জু (৪১) ফুলবাড়ী উপজেলার বেতদিঘী গ্রামের মোঃ আনিছুর রহমান (৫৫) বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জ্বল আলী।


দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ্ আল মঈন হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চিরির বন্দর উপজেলায় একটি চক্র দীর্ঘদিন ধরে সাপের বিষসহ বন্যপ্রাণীজাত বিভিন্ন পরিবহন যোগে পাচার করে আসছে,এরই ধারাবাহিকতায় চিরির বন্দর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অতি মূল্যবান সম্পদ সাপের বিষ বন্যপ্রাণীজাত ব্যবহৃত পরিবহনসহ ৪জন শীর্ষ পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত চোরাচালানে রয়েছে ৫কেজি ৭শত গ্রাম নিষিদ্ধ সাপের বিষ একটি প্রাইভেট কার দুইটি মটরসাইকেল,যাঁর আনুমানিক সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩হাজার ৮ শত টাকা।


তিনি আরও জানান বিভিন্ন বন্যপ্রাণীজাত পরিবহন মাদক মানবপাচার ও অস্ত্র চোরাচালানের প্রতিরোধে ৪২ বিজিবি সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্বের সাথে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও ৪২ বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ