সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময়


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা  প্রতিনিধি : 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, জিল্লুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল আলিম, রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মনি ও অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।


মতবিনিময়কালে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এবং এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ