সিরাজগঞ্জে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে PROTISTHAA প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন পক্ষে দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাস নির্ভর কার্যক্রম এবং সময় মত মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এডিসি জেনারেল গনপতি রায়,এবং এনডিসি ও ডিআরও অঃ দাঃ মোঃ আখিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি, ও অন্যান্য অংশীজন সেমিনারে অংশ নেন।


আলোচনায় দুর্যোগের আগাম পূর্বাভাস, আগাম পদক্ষেপ, সময় মত মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার এর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরাঞ্চলে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, খরা, ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণে সভায় গুরুত্ব পায়। প্রকল্পটি কেয়ার বাংলাদেশের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক সিরাজগঞ্জ এলাকায় বাস্তবায়িত হচ্ছে। মাঠ পর্যায়ে বিভিন্ন মৌসুমে বন্যা আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় প্রবন জেলা উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। কনসোল্টিয়ামের তিন বাইনকারী সংস্থা ESDO, UTTARAN, ও NSS.


জেলা সভায় বাংলাদেশ (CARE BANGLADESH), টেকনিক্যাল কো অর্ডিনেটর (এডভোকেসি ও কমিউনিকেশন) উপস্থিত ছিলেন জনাব মন্দিরা গুহ নিয়োগী, সিনিয়র অফিসার (পিএস ই) এন্ড সি এফ আর এস জনাব নাফিয়া ফারজানা অমিও, রাইমস ( RIMES) এর এসপিও মোঃ তানজিনুর রহমান, PROTISTHAA প্রকল্পে প্রকল্প ম্যানেজার মোঃ আমির হাসান, প্রজেক্ট অফিসার গৌতুম কুমার রায়, ও মোঃ গোলাম মোস্তফা এবং ফিল্ড ফেসিলেটর হরিদাস বর্মন ও আয়েশা সিদ্দিকা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 


আলোচ্য সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, PROTISTHAA প্রকল্প ও সরকারের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলায় পূর্বাভাস নির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরো শক্তিশালী ও ঊটেকসই হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে প্রকল্পটি ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ