নোয়াখালীতে সাড়ে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাাজিসহ এক ব্যবসায়ী আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধিঃ


‎নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৯০ হাজার ৩৪০ টাকার নিষিদ্ধ পণ্য (আতশবাজি বা বাজি) জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ফজলুল করিম রুমন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।


‎‎​২২ সেপ্টেম্ভর( মঙ্গলবার) নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ‎​২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী ডিবি রোড এলাকার একটি গোডাউনে এই অভিযান পরিচালিত হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। চৌমুহনী ডিবি রোডস্থ আব্দুর রাজ্জাক অ্যান্ড সন্স নামক দোকানের দ্বিতীয় তলার গোডাউনে অভিযান চালিয়ে ফজলুল করিম রুমনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গোডাউন তল্লাশি করে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।

‎​আটককৃত ফজলুল করিম রুমন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

‎​নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ