দেবব্রত পাল বাপ্পি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
‘‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৪ অক্টোবার) দুপুরে লাকসাম পৌরশহরের আগমন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে ইসলাম আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আলহাজ¦ সেলিম মাহমুদ সহ ইসলাম আন্দোলন বাংলাদেশ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগীয় শ্রম বিষয়ক সম্পাদক নেছারিয়া সুমন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই অভুত্থানে যে ম্যাসেজ দিয়েছে সরকার কোন কিছু গ্রহন করে নাই। সরকার ক্ষমতায় যাওয়ার পর যে সংস্কার করার কথা বলে ছিল করে নাই। সরকার ৭২ সংবিধানে রয়েছে। আমার মনে হয় সামনে সরকারের অনেক বিপদ । তিনি আরও বলেন সুশাসন প্রতিষ্ঠান করেন না হলে আমরা জনগণের সাথে নিয়ে আবারও রাজপথে নামবো।
এটা ছাড়া আমাদের কোন উপায় নাই। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার মন্ত্রনালয়ের কথা না বলে তিনি সব পার্লামেন্টের কথা বলে থাকেন। আগামীতে আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছি। আমরা নির্বাচনের পথে হাটছি। সরকারকে আমরা সর্তক করেছি এ ভাবে দেশ চলতে পারে না।
আপনার মতামত লিখুন :