পাবনায় পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ প্রায় ২০ লাখ টাকা লুট।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি 


পাবনার আতাইকুলা পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ খালেক প্রামাণিকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার স্বর্ণের গহনা, ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন লুট ও ভাঙচুরের মাধ্যমে ১লাখ টাকার ক্ষয়-ক্ষতির অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী শাহজাহান সরকার (৭২)।


সরেজমিনে গিয়ে প্রবাসীর চাচাতো ভাই মৃত বিলায়েত সরকারের ছেলে আব্দুল্লাহ সরকারের সুত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের কাছারপুর গ্রামের পূর্ব পাড়ার প্রবাসী শাহজাহান সরকারের পরিবারের সাথে একই গ্রামের মৃত বক্কার প্রামাণিকের ছেলে বাবু প্রামানিক(৫৫) ও মৃত হামেদ আলী প্রামাণিকের ছেলে খালেক প্রামানিকের(৫২) বিরোধ চলছিল।


এ বিরোধকে কেন্দ্র করে রবিবার (০৪ অক্টোবর) দুপুরে অভিযুক্ত বাবু প্রাং ও খালেক প্রামানিকের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ প্রবাসী শাহজাহান সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দ্বারা বাড়িঘর ভাঙচুর করে। এবং প্রবাসী শাহজাহান সরকারের বাড়িতে কেউ না থাকায় আলমারি ভেঙ্গে বিদেশ থেকে আনা কয়েকটি স্বর্নের হাড়, তিনটি স্বর্ণের চেইন, দুইটি আংটি ও একটি মোবাইল ফোন (I phone 15 pro max) লুট করে নিয়ে যায়।


ভুক্তভোগী প্রবাসী শাহজাহান সরকারের চাচাতো ভাই আব্দুল্লাহ সরকার বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে আমার ভাই শাহজাহান সরকার প্রবাসী হওয়ায় তার বাড়িতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।


আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে ফোনে অভিযোগ করলে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ