তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক


তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে আজ (রবিবার) কলেজের অধ্যক্ষ বরাবর আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেছেন কলেজের শিক্ষার্থীরা।


দীর্ঘদিন ধরে তেজগাঁও কলেজকে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ কলেজের অধ্যক্ষের কাছে সরকারিকরণের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজকে সরকারিকরণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমানো, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন উপাধ্যক্ষ অধ্যাপক নুর নবী আল মাহমুদ, ও তেজগাঁও কলেজ সরকারিকরণ আন্দোলনের পক্ষে জান্নাতুন নেছা বুশরা, হারুন অর রশিদ, নাজমুল হাসান পাপন, রাকিবুল ইসলাম রানা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


এ সময় শিক্ষার্থীরা বলেন, “তেজগাঁও কলেজ সরকারিকরণ সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক ও দীর্ঘদিনের দাবি। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে এই দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম চালিয়ে যাব।”


শিক্ষার্থীরা আরও জানান, দাবি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ