মোংলা থেকে নিখোঁজ ১৭ বছরের হাফেজ নয়ন, দুশ্চিন্তায় দিশেহারা দিনমজুর পরিবার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি 


মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল ১৭ বছরের কিশোর নয়ন ওরফে শুক্কুর আলী। কিন্তু এরপর আর বাড়ি বা মাদ্রাসা—কোথাও পৌঁছায়নি সে। নিখোঁজের বেশ কদিন পার হয়ে গেলেও নয়নের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার দরিদ্র মা-বাবা।


নিখোঁজ নয়ন বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর চাঁদপাই (মিঠাখালী বাজার সংলগ্ন) এলাকার দিনমজুর মনিরুল শেখের মেজো ছেলে। চার ভাই-বোনের মধ্যে নয়ন দ্বিতীয়। সে লখপুর একটি মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র এবং ইতোমধ্যেই সে ১৭ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছে।


পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে ছুটিতে মোংলায় নিজ বাড়িতে বেড়াতে এসেছিল নয়ন। ছুটি শেষে গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে শিক্ষকরা জানান, নয়ন মাদ্রাসায় পৌঁছায়নি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।


নয়নের বাবা মনিরুল শেখ একজন সাধারণ দিনমজুর। মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে অত্যন্ত কষ্টে সংসার পরিচালনা করেন তিনি। নয়নের এই আকস্মিক নিখোঁজে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলের ছবি হাতে স্বজনদের আকুল কান্না আর বুকফাটা হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।


কোনো সহৃদয় ব্যক্তি যদি নয়নের সন্ধান পেয়ে থাকেন বা তাকে দেখে থাকেন, তবে তার দিনমজুর বাবার সাথে যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। যোগাযোগের নম্বর: ০১৯৪২০৯৩২৯২ / ০১৭৯৫৯০৮২৯২ (নয়নের বাবা)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ