পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের ৪৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর পরিচিতি সভা শনিবার (৩ অক্টোবর) দুপুরে আশ্রম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।


নবগঠিত কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস বক্তব্য রাখেন।


জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


নতুন কমিটিতে রয়েছেন, সভাপতি- রবীন্দ্র্রনাথ বিশ্বাস (জোনা), সহ-সভাপতি- অসিত কুমার বিশ্বাস (বিলজোনা), অরুন কুমার বিশ্বাস (জাগীর বাগলী), ব্রজগোপাল বিশ্বাস (জাগীর বাগলী), অনুকুল চন্দ্র মন্ডল (কুমরী রানী), মৃনাল কান্তি বিশ্বাস (বি-কয়া), দিনবন্ধু বিশ্বাস মাস্টার (পাঁচ বাড়ীয়া), পরিতোষ বিশ্বাস (নিভা) ও অমিত কুমার বিশ্বাস (হাট বাড়ীয়া)। সাধারণ সম্পাদক- শৈলেন্দ্রনাথ বিশ্বাস (পাঁচ বাড়ীয়া), সহ-সাধারণ সম্পাদক অরবিন্দু কুমার জোয়ার্দ্দার (আঁধার কোটা), বিনোদ কুমার বিশ্বাস (দত্তপাড়া) ও দীপক কুমার বিশ্বাস (বিলজোনা)। 


সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপদ বিশ্বাস (জোনা), সহ-সাংগঠনিক সম্পাদক- নরেশ চন্দ্র জোয়ার্দ্দার (মাদুলিয়া), সুবাস চন্দ্র বিশ্বাস (দত্তপাড়া) ও শ্যামল কুমার বিশ্বাস (আঁধার কোটা)। কোষাধ্যক্ষ- চৈতন্য কুমার মন্ডল (বিলজোনা), সহ-কোষাধ্যক্ষ- নিমাই চন্দ্র বিশ্বাস (নাদুরিয়া), জীবেন্দ্রনাথ বিশ্বাস (বিলজোনা) ও রবীন্দ্রনাথ বিশ্বাস (পাঁচ বাড়ীয়া), দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র বিশ্বাস (বিল জোনা), সহ-দপ্তর সম্পাদক- অতুল চন্দ্র সরকার (আঁধার কোটা) ও দেব কুমার মন্ডল (হাট বাড়ীয়া), প্রচার সম্পাদক- সত্য রঞ্জন বালা (নিভা), সহ-প্রচার সম্পাদক- সনজিত কুমার মন্ডল (আঁধার কোটা), বাটুল কুমার মন্ডল (বিলজোনা) ও সুজিৎ কুমার বিশ্বাস (আঁধার কোটা), ধর্মীয় সম্পাদক- অজিত কুমার বিশ্বাস (জাগীর বাগলী), সহ-ধর্মীয় সম্পাদক- মনোরঞ্জন বিশ্বাস (বিলজোনা),


 দেবদাস বিশ্বাস (বিলজোনা) ও অনিল কুমার মন্ডল (বিলজোনা), সাংস্কৃতিক সম্পাদক- জীতেন্দ্রনাথ মন্ডল (জোনা), সহ-সাংস্কৃতিক সম্পাদক- পরিমল কুমার বিশ্বাস (কয়া), জনসংযোগ সম্পাদক- উত্তম কুমার বিশ্বাস (বিলজোনা), সহ-জনসংযোগ সম্পাদক- তুষার বিশ্বাস (নিভা) ও পরিতোষ সরকার (নিভা), জনসেবা/ ভক্তসেবা সম্পাদক- নৃপেন্দ্রনাথ বাড়ই (বিলজোনা), সহ-জনসেবা/ ভক্তসেবা সম্পাদক- খগেন্দ্রানাথ বিশ্বাস (কুমরী রানী) ও বিধান চন্দ্র মন্ডল (বিলজোনা), আইন বিষয়ক সম্পাদক- বিশ্বজিত কুমার বিশ্বাস (জোনা), শিক্ষা বিষয়ক সম্পাদক- সুকুমার বিশ্বাস (বিলজোনা),


 সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক- সজল কুমার বিশ্বাস (কুমরী রানী) ও সত্যেন্দ্রনাথ মন্ডল (হাট বাড়ীয়া), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডাঃ অমিত কুমার বিশ্বাস (বিলজোনা/দর্শনা), সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- স্বপন কুমার জোয়ার্দ্দার (আঁধার কোটা), শ্যামল কুমার বৈরাগী (ঘাটোরা), সুদর্শন কুমার বিশ্বাস (জাগীর বাগলী) ও তপন কুমার বিশ্বাস (আঁধারকোটা)। এছাড়া একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।


পরিচিতি সভায় সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন মহানামযঞ্জ অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ