॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা শনিবার (৩ অক্টোবর) বিকালে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক অধ্যাপক মো. সহিদুর রহমান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক হাজারী আবুল হাসিম ও মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোল্লা মাজেদ ও কবি মুহাম্মদ এবাদত আলী সেখ। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন।
সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যাপক আবুল হোসেন মল্লিকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :