॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশানে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গৌরাঙ্গ সংঘের রজত জয়ন্তী উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরাঙ্গ সংঘের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু স্ত্রী তন্দ্রা বসুর চিকিৎসা জনিত কারণে ভারতে অবস্থান করায় সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি স্বপন রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংঘাচার্য রতন লাল মৈত্র বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে মনোজ মজুমদার, অশোক পাল, সুবাস দে, প্রসাদ বিশ্বাস, শিশির বিশ্বাস, সুব্রত কুমার দাস সাগর, শিব শংকর চক্রবর্তী, মৃনাল সাহা, রবি শংকর, অশোক শিকদার ও ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা সাংগঠনিক কার্যক্রম ও গৌরাঙ্গ সংঘের রজত জয়ন্তী উৎসব উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সর্বশেষ আগামী ৪ঠা ডিসেম্বর কুষ্টিয়া মহাশ্মশানে গৌরাঙ্গ সংঘের রজত জয়ন্তী উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে গৌরাঙ্গ সংঘের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর স্ত্রী তন্দ্রা বসু এবং পাংশা পৌরসভা গৌরাঙ্গ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার তপন বিশ্বাসের রোগমুক্তি কামনা করে প্রার্থনা করা হয়।অজয় ভদ্র, অশোক রায়, শিবেন্দ্রনাথ দত্ত, প্রদীপ কুন্ডু, সমরেশ দে, দিলীপ বিশ্বাস, দিলীপ কুন্ডু, সুফল শর্মা, সুশান্ত ভাদুরী, রাম চন্দ্র রায়সহ গৌরাঙ্গ সংঘের রাজবাড়ী ও কুষ্টিয়ার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :