দিনাজপুরের ফুলবাড়ীতে ইউএনও এসিল্যান্ডকে বদলিজনিত বিদায় সংবর্ধনা।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার আহমেদ হাছান ও সাবেক ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন মাল্টিপারপাস স্পোর্টস সদস্যবৃন্দরা।


মঙ্গলবার ৬ অক্টোবর দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলা পরিষদে অবস্থিত মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্সে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ও সাবেক সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। বিদায়ী কর্মকর্তাদ্বয়ের আন্তরিকতা সততা নিষ্ঠা ও উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকসহ বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন মাল্টিপারপাস স্পোর্টস সদস্যবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন নবাগত ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক এএসএম শাহাদাত হোসেন,মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু,জাতীয় দৈনিক মুক্ত খবর ও গ্লোবাল সংবাদ 24 এর দিনাজপুর জেলা প্রতিনিধি আসাদুর রহমান হাবিব।


বিদায়ীক্ষণে মাল্টিপারপাস স্পোর্টসের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ও সাবেক ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর হাতে স্মৃতিসম্মাননা উপহার তুলে দেন,এসময় তাঁরা উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে বলেন নবাগত অফিসারদের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপণ্য আচরণে মাল্টিপারপাস স্পোর্টসকে এগিয়ে নিতে সকল দিকনির্দেশনা শেয়ার করার আহ্বান জানান।


বিদায়বেলায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু ও জাতীয় দৈনিক মুক্ত খবর ও গ্লোবাল সংবাদ 24 জেলা প্রতিনিধি আসাদুর রহমান হাবিব এর সাথে কুশল বিনিময় করে বলেন ফুলবাড়ীতে যতদিন থেকেছি উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদেরকে পাশে পেয়েছি আপনারা যাঁরা গণমাধ্যমকর্মী আছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি,আপনারা সকলে দোয়া রাখবেন কর্মজীবনে যেখানেই থাকি সততা ও নিষ্ঠার সাথে দেশ এবং দেশের মানুষের জন্য যেনো কাজ করে যেতে পারি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ